× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

মানব সেবায় নিয়োজিত নবগ্রাম জনকল্যাণ ট্রাস্ট সেবাশ্রম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২০
জনকল্যাণ ট্রাস্ট সেবাশ্রম

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি  উপজেলার  নবগ্রামের ধীরেন্দ্র নাথ  হালদার ও বীনা রানী হালদার প্রতিষ্ঠিত  নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট। সংগঠনটির ঊষালগ্ন থেকেই মানব সেবায় নিয়োজিত আছে। প্রবিন হালদার ও প্রকাশ হালদার আপন দুই ভাইয়ের একান্ত প্রচেষ্ঠায় করোনা দুর্যোগকালীন মুহুর্তে, তাদের সামাজিক সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। তারা দুই  ভাই ঢাকায় ব্যাবসা করেন। ব্যাবসার লাভাংশের সিংহভাগ টাকাই মানব কল্যানে ব্যয় করে চলছেন।
গত মঙ্গলবার নবগ্রাম  জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট কমিটির সভাপতি  বীমল হালদারের সভাপতিত্বে ও পরিচালক প্রবিন হালদার ও প্রকাশ হালদারের আর্থিক সহযোগীতায়   করোনা ভাইরাস  মোকাবেলায় বেলায়  ২শতাধিক  ভ্যান,  অটো, মটর সাইকেল চালকদের করোনা সুরক্ষার লক্ষ্যে পি. পি. ই, মাক্স, গেঞ্জি,  টুপি, হ্যান্ড স্যানিটাইজার এবং খাদ্য সামগ্রী তিনটি উপজেলায়  বিতরণ করেছে। তাছাড়াও করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়ে মারা গেলে তাদের সৎকারের জন্য একটি স্বোচ্ছাসেবী টিম গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা  ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান( দুদুল) বিশেষ অতিথি ছিলেন নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বিভূতি ভূষন বাড়ৈ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান পুলিন বিহারি সরকার, জনকল্যাণ সেবাশ্রম  ট্রাস্টের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দেবাশীষ মন্ডল, সাধারণ সম্পাদক সুশিল বিশ্বাস ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..