নওগা প্রতিনিধিঃ শিক্ষকগন সমাজের সম্মানীয় মানুষ, এদেশ থেকে জঙ্গীবাদ দমনে তাদের বেশী করে সহযোগীতা দরকার। আপনারা সহযোগীতা করলে এদেশ থেকে জঙ্গী দমন সম্ভব বললেন বাংলাদেশ জাতীয় সংসদের মানীয় হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এম,পি।
আজ সোমবার ১৩ মার্চ নওগাঁর ধামইরহাট উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির আয়োজনে জঙ্গী ও সন্ত্রাসবাদ দমন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মঈন উদ্দীন, ধামইরহাট ইপজেলা নির্বাহী অফিসার সাফিউজ্জামান ভুইঁয়া, অধ্যক্ষ শহীদুল ইসলাম, মাদ্রাসা সমিতির সভাপতি অধ্যক্ষ ওলানা মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন ও আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।