× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

জঙ্গি হামলা মোকাবেলায় ‘সমন্বিত উদ্যোগ’ গ্রহণের প্রস্তাব দিয়েছে ভারত

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ জঙ্গি হামলা মোকাবেলায় ‘সমন্বিত উদ্যোগ’ গ্রহণের প্রস্তাব দিয়েছে ভারত। গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে চিঠি দিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলায় ঢাকাকে নয়াদিল্লির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে এ প্রস্তাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

গুলশানে সন্ত্রাসী হামলার পরপরই বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারের কথা জানায় ভারত। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুইজনই হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে নরেন্দ্র মোদি প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দেন।

সুষমা স্বরাজ তার চিঠিতে লিখেছেন, ‘শোকের এ সময়ে ভারত দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে আছে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসের হুমকি থেকে আমাদের সমাজকে রা করতে হবে।’

সন্ত্রাস মোকাবেলায় সব পর্যায়ে জিরো টলারেন্স নীতি ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গুলশান হামলার প্রসঙ্গে সুষমা বলেন, বিশেষ করে পবিত্র রমজান মাসে যখন সত্যিকারের বিশ্বাসীদের মন আধ্যাত্মিক জগতের সন্ধানে থাকে এমন অমানবিক সহিংসতা খুবই দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম ও বিশ্বাস নেই গুলশান হামলা সে প্রমাণও দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাংলাদেশ সরকার দোষীদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেই ভারত বিশ্বাস করে।

ভ্রমণঝুঁকির সতর্কবার্তা : এ দিকে ধারাবাহিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মার্কিন সরকারের পর্যালোচনায় বলা হচ্ছে, বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি ‘বাস্তব ও নির্ভরযোগ্য’।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর থেকে দেয়া ভ্রমণসতর্কবার্তায় আরো বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া, সবসময় সতর্ক থাকা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য জনসমাগমস্থল পরিহার করা, পায়ে হেঁটে, সাইকেল, মোটরসাইকেল বা রিকশার মতো অনাচ্ছাদিত পরিবহনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে বড় ধরনের সমাবেশে যোগ দেয়া থেকে মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সতর্কবার্তায় সম্প্রতি রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত হলি আর্টিজান রেস্তোরাঁয় একজন মার্কিন নাগরিকসহ ২০ জনকে হত্যা, গত সেপ্টেম্বর থেকে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়, ব্লগার, প্রকাশক ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর আক্রমণ এবং আইএম ও আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব-কান্টিনেন্টের (একিউআইএস) দায় স্বীকারের বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবহিত করা হয়েছে।

ব্রিটেনের পররাষ্ট্র দফতর থেকে দেয়া ভ্রমণসতর্কবার্তায় হলি আর্টিজানে নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বিদেশীরা বেশি মাত্রায় সমাগত হয়, এমন স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক হোটেল, কনফারেন্স সেন্টার, বড় মার্কেট, রেস্তোরাঁ ও কাব। এ ছাড়া যথাযথ নিরাপত্তা পদক্ষেপ নিয়ে রাস্তায় চলাচল যতটা সম্ভব কমিয়ে গাড়িতে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।

এ ছাড়া ঢাকায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে যৌথ কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি ও জাপান। এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলিনি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমো কিসিদার।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে গত শুক্রবার ঢাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলা নিয়ে আলোচনা করেন। ওই হামলায় ইতালির ৯ জন ও জাপানের ৭ জন নাগরিক নিহত হন। তারা সিদ্ধান্ত নেন ঢাকায় উদ্ভূত পরিস্থিতিতে ইতালি ও জাপান সমন্বিত কূটনৈতিক ও গোয়েন্দা তৎপরতা চালাবে। এ ছাড়া জি-৭ দেশগুলোর মধ্যে যৌথ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এ অবস্থায় যৌথ নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের উচ্চমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দেশ থেকেও নিরাপত্তা বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের আইনশৃঙ্খলাসহ অন্যান্য বাহিনীগুলো যথেষ্ট সক্ষম। তাই সন্ত্রাস মোকাবেলায় বিদেশীদের কাছ থেকে আমাদের ফিজিক্যাল কোনো সহায়তার প্রয়োজন নেই, যা প্রয়োজন তা হলো গোয়েন্দা তথ্য বিনিময়।

এ দিকে গুলশান হত্যাকাণ্ডের চার দিন পর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গত মঙ্গলবার এক ব্রিফিংয়ে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশী কূটনীতিকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, দেশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের শেকড় খুঁজে বের করবে। সন্ত্রাসবাদ সারা বিশ্বেই একটি চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে অন্যান্য দেশ, আঞ্চলিক সংস্থা ও জাতিসঙ্ঘের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। অভিন্ন এ সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সমাজ বাংলাদেশেকে সমর্থন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

ব্রিফিংয়ে প্রায় ৫০ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন-প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অবশ্য এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হননি। বিদেশী কূটনীতিকরাও কোনো মন্তব্য করেননি। তবে বারবার সতর্ক করা সত্ত্বেও বিদেশীদের নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের কার্যকারিতা নিয়ে কূটনীতিকরা প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে।

ঢাকার সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে টেলিফোন করেছেন ওআইসি মহাসচিব ইয়াদ আমিন মাদানি। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশকে ওআইসির সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও জাপানের পাশে আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশানের সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে লেখা এক চিঠিতে বারাক ওবামা এ কথা উল্লেখ করেন।

গত শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে বারাক ওবামা গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি জাপানের আহত নাগরিকদের দ্রুত আরোগ্য কামনা করেন। চিঠির শেষ অংশে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশ ও জাপানের পাশে সব সময় থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।

হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ব্যাপক হতাহতের ঘটনাকে ‘বিবেকহীন’ হিসেবে উল্লেখ করে তার নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরীহ মানুষের প্রাণহানিতে ভিকটিমদের পরিবার, বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ সরকারের প্রতি পাকিস্তান আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। বাংলাদেশের জনগণের সাথে পাকিস্তান একাত্মতা ঘোষণা করতে চায় বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আস্থা রাখে বাংলাদেশ সরকার এই ধরনের কাপুরুষোচিত আক্রমণের মোকাবেলা করতে পারবে। পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়।

গুলশানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি এক বিবৃতিতে বলেন, অমানবিক এ হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক। আমাদের সবাইকে এক হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ভয়াবহ হুমকি এ সন্ত্রাসবাদকে গুরুত্ব দিয়ে মোকাবেলা করতে হবে।
জঙ্গি হামলার আশঙ্কা বিদ্যমান

ইমরান আনসারী যুক্তরাষ্ট্র থেকে জানান, যুক্তরাষ্ট্র সরকার বিশ্বাস করে বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা বিদ্যমান। যেকোনো বিদেশীর ওপর এ ধরনের হামলা হতে পারে। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের প থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বাংলাদেশ সরকারের তদন্ত শেষ হলেই যুক্তরাষ্ট্র পরবর্তী করণীয় ঠিক করবে বলেও জানান তিনি।

গত বৃহস্পতি ও শুক্রবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি এ কথা বলেন। তিনি বলেন, ঢাকায় জঙ্গি হামলার ঘটনার সাথে আইএস, না অভ্যন্তরীণ জঙ্গিরা জড়িত, সে বিষয়ে বাংলাদেশ সরকার তদন্ত করছে। তদন্ত কাজ শেষ হোক, বাংলাদেশ কর্তৃপ জানাক, তদন্তে কী পাওয়া গেছে। তারপরই এ ব্যাপারে মন্তব্য করা যাবে। তবে ঢাকায় যে জঙ্গি হামলার ঘটনা ঘটছে, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই বলে তিনি মন্তব্য করেন।

এক সাংবাদিক জানতে চান জঙ্গিবাদের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কী সাহায্য করা হচ্ছে। জবাবে জন কিরবি বলেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামগ্রিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এখন বাংলাদেশ সরকার এটির তদন্ত করছে। আর আমরা জঙ্গিবাদ নিরসনে অংশীদার রাষ্ট্র বিশ্বের যেকোনো প্রান্তের সন্ত্রাসবাদ মোকাবেলায় বদ্ধপরিকর। কারণ এটা মনে রাখতে হবে সন্ত্রাসবাদের কোনো সীমান্ত নেই, একটি গ্রুপ চাচ্ছে সিরিয়া ও ইরাকের বাইরে এক ধরনের ভীতি ছড়িয়ে দিতে।
পররাষ্ট্র দফতরে প্রেস ব্রিফিংয়ে ৬ জুলাই মার্কিন নাগরিকদের বাংলাদেশে ট্র্যাভেলে অ্যালার্ট-সংক্রান্ত প্রশ্নের জবাব দেন মুখপাত্র। তিনি বলেন,

বাংলাদেশে চলমান জঙ্গি হামলা এবং চরমপন্থী সহিসংতার বিষয়ে ভ্রমণের মার্কিন নাগরিকদের সতর্ক করে দেয়া হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে একই ধরনের ট্র্যাভেলে অ্যালার্ট জারি করা হয়েছিল। তিনি জানান, ঢাকার মার্কিন দূতাবাস তাদের কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের ব্যাপারে বিধিনিষিধ ও বিশেষ সতর্কতা আরোপ করেছে।

জন কিরবি জোর দিয়ে বলেন, বাংলাদেশে ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের যেন দূতাবাস কর্মকর্তা-কর্মচারীদের মতো সতর্কতা অবলম্বন করেন। যুক্তরাষ্ট্র সরকার বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা এবং নিরাপদে থাকার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

তিনি বলনে, ‘আমরা আমাদের নাগরিকদের যতটা সম্ভব তথ্য দিয়ে সহযোগিতা করছি, যাতে তারা ভ্রমণের আগে তথ্যবহুল সিদ্ধান্ত নিতে পারেন।’
এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের েেত্র সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জাস্টনিউজে ই-মেইলে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলো পরিপ্রেেিত বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় নেয়ার আহ্বান জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের মূল্যায়নে সন্ত্রাসী হামলার আশঙ্কা সঠিক ও এখনো বিদ্যমান।

এতে বলা হয়, গত ১ জুলাই ঢাকার কূটনৈতিক এলাকায় একজন যুক্তরাষ্ট্রের নাগরিকসহ ২০ জনকে জিম্মি করে হত্যা করে সন্ত্রাসীরা। গত বছরের সেপ্টেম্বর থেকে ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, প্রকাশক, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর অব্যাহতভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে চলেছে। ভারতীয় উপমহাদেশীয় কেন্দ্রিক সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে আইএস ও আলকায়েদা প্রকাশ্যভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় স্বীকার করছে।

বিবৃতিতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারকে বাংলাদেশের পাবলিক প্লেস এড়িয়ে চলতে বলা হয়। হেঁটে, বাইসাইকেল, রিকশা বা মোটরবাইকে চলাচল থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।
হামলা গুরুত্বের সাথে দেখছে জাতিসঙ্ঘ

বাংলাদেশে অব্যাহত হামলার বিষয়টি জাতিসঙ্ঘ সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। শুধু তাই নয় তুরস্ক, বাগদাদ, সৌদি আরবসহ মুসলিম বিশ্বে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় জাতিসঙ্ঘের উদ্বেগের কথাও জানান তিনি। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ দিকে ঈদুল ফিতরকে সামনে রেখে জাতিসঙ্ঘ মহাসচিব কোনো বাণী না দেয়ায় সাংবাদিকদের প্রশ্নবাণের মুখে পড়েন জাতিসঙ্ঘ মহাসচিবের এই মুখপাত্র।

বাংলাদেশের প্রসঙ্গ টেনে এক বিদেশী সাংবাদিক জানতে চান, ইসলামিক বিশ্বে বিশেষ করে তুরস্ক থেকে ইরাক, ইরাক থেকে বাংলাদেশে যে রক্তাক্ত হামলা হচ্ছে জাতিসঙ্ঘ মহাসচিব কিংবা সদর দফতর বিষয়টি কিভাবে দেখছে। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দায়েস ও আইসিসের নাম উঠে এসেছে। আর বাংলাদেশের এই ঘটনায় শত্রুদের উপাদান লক্ষ করার মতো। জাতিসঙ্ঘের পক্ষ থেকে দেশটির সাথে কেউ কি কথা বলেছে?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি নিয়েছি এবং বাংলাদেশ, সৌদি আরব ও তুরস্কের ব্যাপারে জাতিসঙ্ঘ যে বিবৃতি দিয়েছে তার দিকে আপনাকে নজর দেয়ার অনুরোধ করছি। আর আমরা বাগদাদসহ গত মর্মান্তিক সপ্তাহে যে উগ্রবাদী গোষ্ঠীর হামলা লক্ষ করেছি তাতে বেশির ভাগই মুসলমানদের দ্বারা মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এই হামলাগুলো তখনই হলো যখন মুসলমানদের একটি পবিত্র সময় অতিবাহিত হচ্ছিল।

এ দিকে মুসলমানদের দুই ঈদ উপলক্ষে জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন প্রতি বছর রেওয়াজ অনুযায়ী বাণী দিয়ে থাকেন। কিন্তু এবারই প্রথম তিনি এই দিনে বাণী দেননি। এ বিষয়ে সাংবাদিকদের জেরার মুখে পড়েন মুখপাত্র স্টিফেন ডুজারিক। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।


এ ক্যটাগরির আরো খবর..