জঙ্গি হামলার অর্থদাতারা রাজনৈতিক ব্যক্তিত্ব

বিশেষ প্রতিনিধিঃ জঙ্গি হামলার সব অর্থদাতা রাজনৈতিক ব্যক্তিত্ব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন।

এর আগে রোববার সকালে শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোকচিত্র প্রদর্শনী ও সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘সব জঙ্গি হামলার অর্থদাতারা রাজনৈতিক ব্যক্তিত্ব। আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব তো আছেই। তারপরও অনেকেই অনেক কিছু মনে করে, এদের অর্থ জোগান দিতেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘নিখোঁজ অনেকে আত্মগোপনে আছেন, আর দেশে এখন কোনো গুম হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।