জঙ্গি ও সন্ত্রাসকে দমন করে সমৃদ্ধি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে গেছেন শেখ হাসিনা

শেখ হাসিনা নির্বাচনকে ভয় পান না। নির্বাচন নিয়ে তার কোনও দুশ্চিন্তাও নেই। কারণ শেখ হাসিনা সকল যড়ষন্ত্র, চক্রান্ত, জঙ্গি ও সন্ত্রাসকে কঠোর হাতে দমন করে সমৃদ্ধি, শান্তি ও উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হরিতলা সর্বজনীন পূজা মন্দিরের উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার রাজনীতিতে প্রতিপক্ষ যারা তারা প্রত্যেককেই কোনও না কোনও অপরাধের সঙ্গে জড়িত। সুতরাং খুনি অপরাধীরা শেখ হাসিনার সঙ্গে পাঞ্জা ধরতে চাচ্ছেন। আমরা তাদেরকে ভয় করি না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।