× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

‘জঙ্গিরা আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে, সন্তানকে হত্যা’

admin
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে ঘুরতে গিয়ে যে কানাডীয় নাগরিক এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী জঙ্গিদের হাতে অপহৃত হয়ে পাঁচ বছর আটক ছিলেন, ছাড়া পেয়ে দেশে ফিরে তিনি আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

জসুয়া বয়লি ও তার স্ত্রী কেইটল্যান কোলম্যান নামে ওই দম্পতিকে তালেবানের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্ক ২০১২ সালে অপহরণ করে। খবর বিবিসির।

জসুয়া বয়েল জানিয়েছেন, তার এক সন্তানকে জঙ্গিরা হত্যা করে এবং বন্দি থাকা অবস্থায় তার স্ত্রীকে জঙ্গিরা ধর্ষণ করে এবং তার শিশুকন্যাকে হত্যা করে।

২০১২ সালে পরিবারসহ আফগানিস্তানে ব্যাকপ্যাকিং ছুটি কাটানোর সময় তালেবান তাদের আটক করেছিল। দুই পরিবারের সদস্যরা আগেও প্রশ্ন তুলেছিলেন আফগানিস্তানের মত ঝুঁকিপূর্ণ একটা দেশে সপরিবারে জসুয়া কেন বেড়াতে গিয়েছিলেন?

তার স্ত্রী কেইটল্যান কোলম্যানের বাবা জিম কোলম্যান বলেন, আফগানিস্তানের মত বিপদজনক দেশে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যাওয়া আমার মতে অবিবেচকের কাজ হয়েছে।

জসুয়া বয়েল বলেছেন, তিনি সস্ত্রীক তালেবান নিয়ন্ত্রিত এলাকার গ্রামবাসীদের ত্রাণ দেবার কাজ করতে গিয়েছিলেন। তাদের যেখানে অপহরণ করা হয় সেখানে কোনো ত্রাণকর্মী, কোনো বেসরকারি সংস্থা ও সরকারি কর্মী আগে ঢুকতে পারেনি।

পাঁচবছর বন্দি অবস্থায় থাকাকালীন জন্মানো তিনটি সন্তান নিয়ে তারা ফিরেছেন। তবে তাদের চতুর্থ কন্যাসন্তানটিকে তালেবান হত্যা করেছে বলে বয়েল অভিযোগ করেছেন।

সংবাদমাধ্যমে খবর এসেছিল বয়েলের আগে একবার বিয়ে হয়েছিল ইসলামপন্থী এক নারীর সঙ্গে যিনি গুয়ান্তানামো বে-র এক সাবেক বন্দির বোন। কিন্তু বয়েল এ খবর অসত্য বলে উড়িয়ে দিয়েছে।

সিএনএন বলছে, আমেরিকার তদন্তের ভয়ে তিনি একথা সম্ভবত অস্বীকার করছেন।


এ ক্যটাগরির আরো খবর..