× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর

জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে সবই করবে বাংলাদেশ

admin
হালনাগাদ: বুধবার, ২২ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে যা যা করণীয়, তার সবই করবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার, সৌদি একটা উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে জঙ্গিবাদ এবং সন্ত্রাস দূর করবার জন্য একটা ইসলামী জোট করেছে। সেই জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে এবং প্রায় ৪০টা দেশ এতে যুক্ত হওয়ার ফলে আজকে এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং সেই সুযোগে বাংলাদেশও আছে এবং এই জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য, যা যা করণীয়, সেটা বাংলাদেশ করবে।’

‘এটা আমি ইতোমধ্যে সৌদি বাদশাহকেও জানিয়েছি এবং অন্যান্য মুসলিম কান্ট্রিকেও (দেশ) আমরা জানিয়েছি। ওআইসিকেও (ইসলামী সহযোগিতা সংস্থা) আমি জানিয়েছি। এবং এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ যে, আজকে যে সমস্ত ঘটনা ঘটছে, এ ধরনের ঘটনা যেন না ঘটে।’

ইসলামকে শান্তির ধর্ম আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম যেন সেইভাবেই তার ধর্মটার সম্মান আরো উচ্চ শিখরে আমরা নিতে পারি, সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’


এ ক্যটাগরির আরো খবর..