জগমোহন পাল ট্রাস্ট দোকান ভাড়াটিয়া এ্যাসোসিয়েশন এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জন সাধারনের সেবায় রাধাগোবিন্দ দাতব্য চিকিৎসালয় শীঘ্রই চালু করার আহবান।
আজ ২৪ জুন শুক্রবার বিকেলে রাজধানী ঢাকায় প্রধান ডাকঘর ক্যান্টিনে এ্যাসোসিয়েশন সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জগমোহন পাল ট্রাস্ট দোকান ভাড়াটিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ বদরুজ্জামান।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ বদরুজ্জামান বলেন, আমরা সকলেই নিঃস্বার্থভাবে সেবার উদ্দেশ্যে এ এ্যাসোসিয়েশনে যুক্ত হয়েছি। সকলের সহযোগিতায় জগমোহন পালের রাধাগোবিন্দ দাতব্য চিকিৎসালয় পুনঃরায় চালু করা হবে।
জগমোহন পাল ট্রাস্ট এর সদস্যসচিব জনাব মহিদুর রহমান পালক বলেন, অনেক চেষ্টার পরে হলেও জগমোহন পাল ট্রাস্ট দোকান ভাড়াটিয়া এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। সকল সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভার মাধ্যমে আমাদের কাজের গতি বৃদ্ধি পাচ্ছে। আমরা সকলে মিলে রাধাগোবিন্দ দাতব্য চিকিৎসালয় আবার শীঘ্রই পূনঃরায় চালু করতে পারবো।
দ্যা নিউজের সম্পাদক ও সদস্য প্রমিথিয়াস চৌধুরীর বক্তব্যে বলেন, আমরা এখন বড় পরিবারে অন্তর্ভূক্ত হয়েছি। অন্যের দোষ না দেখে যেন ভালো দিক বিবেচনা করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে জগমোহন পালের ইচ্ছা বাস্তবায়ন করতে পারি। জন সাধারনের সেবায় রাধাগোবিন্দ দাতব্য চিকিৎসালয় শীঘ্রই চালু করা যায় সে বিষয়ে সকলের সহযোগিতা আরও বৃদ্ধি করার আহবান জানান তিনি।
সভায় পরিচিত পর্বের পরে নির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা স্মারক ও সদস্যদের ক্রেষ্ট দিয়ে বরণ করে নেয়া হয়। সভাপতির বক্তব্যের পরে সভা সমাপ্তি ঘোষনা করে সকলের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়।