× Banner
সর্বশেষ
আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না

জগতের কল্যাণে মা দুর্গা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

উত্তম কুমার রায়।। শাস্ত্র অনুযায়ী শরৎকালে দেবদেবীরা ঘুমিয়ে থাকেন। কিন্তুু তবুও মা দুর্গা পূজিত হয় এই শরৎকালে,যার কারনে দুর্গাপূজার অপর নাম অকাল বোধন নামেও পরিচিত পায়। ক্রেতা যুগে ভগবান রাম পরাক্রমশালী রাবনকে বোধ করার পূর্বে ১০৮ নীল পদ্ম দিয়ে মা দুর্গাকে পূজা দেন।ফলসরুপ দশমীর দিন ভগবান রামের হাতে পরাক্রমশালী দুষ্টু রাবন বোধ হয়,রাবন বোধ হলে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে।।

বাংলার ইতিহাসে দুর্গাপূজা নিয়ে অনেক ইতিহাস রয়েছে। কখন কথায় প্রথম পূজা অনুষ্ঠিত হয় তা নিয়েও বির্তর্কের শেষ নেই।। দেবী দুর্গা পূজা প্রথমে ঘট পূজা দিয়েই আরম্ভ হয়। দুর্গা পূজা ব্যথিত মুলত অনেক পূজায় ঘট পূজা দিয়েই শুরু হয়।। ঘট পূজা মুলত জৈবিক দান করাকে বুঝানো হয়। ঘট পূজায় একটি পাতিল দেওয়া হয় যা মানুষের বডি বা শরিল নিদর্শন করে থাকে,একটি ডাব/নারিকেল দেওয়া হয় যা মুন্ডু/মাথা নিদর্শন করে থাকে। পাঁচ বিশিষ্ট আমের পলক দেওয়া হয় যা মানুষের পঞ্চভূত তত্ত্ব কে নিদর্শন করে, এছারাও সিঁদুর ও শালিক কাপর দেওয়া হয়,সিঁদুরকে মঙ্গলে প্রতিক শালিক কাপর ভূষণ বলে নিদর্শন করে থাকেন। অর্থাৎ ঘট পূজা জৈবিক ও শারীরিক প্রতিস্থাপন করে প্রাণের উৎস নিবেদিত হয়।

ঘট পূজার পরেই মহা ষষ্ঠীর মাধ্যমে মা দুর্গার পূজা আরম্ভ হয়। মা দুর্গার দুই বাহুমূলে দশটি হাত আমাদের দশটি দিক নির্দেশনা করে দশদিকে সজাগ থেকে সত্য র্নিনয়ের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে থাকে।। এছাড়াও দেবী দুর্গার দশ হাতে দশ অস্ত্র সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রতিক। যেমন শঙ্খ.. শঙ্খ পুরান মতে শঙ্খে থেকে যে শব্দের উৎপত্তি হয় তা থেকেই সমস্ত প্রাণের সৃষ্টি। ত্রিশূল.. ত্রিশূলের তিনটি তীক্ষ্ম ফলা মানুষের তিনটি গুন অর্থাৎ রজ,তম ও সত্যকে বুঝায়। চক্র.. চক্র ঘোরার মতই সমস্ত সৃষ্টিও সৃষ্টিকর্তা কেন্দ্রিক ঘোরে,এবং সমস্ত বিশ্ব অবহিত করেন থাকেন।

বিজ্ঞান মনে এক সেকেন্ডে যদি পৃথিবী আটকে যায় তবে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তীরধনুক.. শক্তি চিহৃ তীর ধনুক। পদ্ম..ডোবা নালায় জম্ম হয় পদ্মের তবুও সে সুন্দর হয়।তেমনি মায়ের আর্শিবাদে দুষ্কৃতিকারী দুশমন মন ত্যাগ করে ভক্তিশ্রদ্ধা মন ভরে উঠুক সেই নিদর্শন প্রদান করে পদ্ম।। সাপ..সাপ চেতনার নিম্ন স্তর থেকে উঁচু স্থানে প্রবেশ এবং বিশুদ্ধ চেতনার প্রতীক বহন করে থাকে। গদা..গদাকে ভালোবাসা অনুগত ও ভক্তি প্রতিক নির্দেশ করে থাকে।। তলোয়ার.. তলোয়ারের ধার বুদ্ধি ধার,‌যেই ধার সমাজের বৈষম্য দূর করে সমাজকে ন্যয়, সুন্দর হিসেবে গড়ে তুলতে সহায়ক করে সেই বাহক হিসেবে দেবীদুর্গার হাতে তলোয়ার। অশনি..মায়ের হাতে অশনি দৃরতা ও সংহতি প্রতিক। দুই গুনে মানুষ লক্ষে পৌছতে সক্ষম হয়।

অগ্নি.. অগ্নি জ্ঞান ও বিদ্যার প্রতিক এই অগ্নি। এছাড়াও মায়ের বাহন সিংহ এবং দেবীলক্ষী,দেবীস্বরসতী,কার্তিক,গনেশ ও অশুভ শক্তির প্রতিক অসুর মহিশাসুর প্রত্যেকে সৃষ্টি,সমাজ ও মানুষের জীবনের কল্যাণর ধারাবাহক মাত্র।


এ ক্যটাগরির আরো খবর..