× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেলের ছেলে। অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেন মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিতা-পুত্র মিলে ঝালের ক্ষেতে কাজ করতে যান। হঠাৎ কথাকাটাকাটির একপর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান শাহাদাত হোসেন। পরবর্তীতে এলাকাবাসী ফয়সালকে আটক করে পুলিশে খবর দেন।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, ‘কাজ করতে করতে ঝগড়া শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই কোদাল দিয়ে মারলে উনি পড়ে যান। রক্তে ভেসে যায় পুরো জায়গাটা।’

আরেক প্রতিবেশী আলী আজম বলেন, ‘নিহত শাহাদাত হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। আগেও মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে।’

ঘটনার বিষয়ে বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


এ ক্যটাগরির আরো খবর..