× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বগুড়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
ছুরিকাঘাতে যুবক নিহত

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ মাদক ব্যবসায় কাল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো বগুড়া শহরের মালগ্রামের সুরুজ নামের এক যুবকের। প্রতিপক্ষের ছুরিকাঘাতে পরপারে যেতে হলো সুরুজকে। সে জানতো না মাদক ব্যবসা করতে এসে দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে তাকে।
জানা গেছে, বগুড়ায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুরুজ (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১৩ মে) রাত ৩টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সুরুজ বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়ার ডাবলু মিয়ার ছেলে।
জানা গেছে, মালগ্রামের চাপরপাড়া ও মালগ্রাম মধ্যপাড়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে মানিক এবং উজ্জ্বল নামে দুই সৎ ভাই। কিছু দিন ধরে এই দুই দলের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার সকালে বেশ কয়েকবার মাদক ব্যবসায়ীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় সুরুজ মাদক ব্যবসায়ী মানিকের পক্ষ নিয়ে কথা বলেন। এ কারণে বিকেলের দিকে মাদক ব্যবসায়ী উজ্জ্বল ও আকাশ নামে এক যুবক সুরুজকে একা পেয়ে ছুরিকাঘাত করেন।
এরপর দ্রুত সুরুজকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সুরুজ মারা যান।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনার পর থেকে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..