ছিনতাইয়ের চারঘণ্টা পর চিনি ভর্তি ট্রাক উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানীর মোহাম্মদপুর থেকে ছিনতাইয়ের চারঘণ্টা পর চিনি ভর্তি ট্রাক সাভারের বলিয়াপুর বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ট্রাকটি ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা সাভারের দিকে নিয়ে যায়। এ খবর পেয়ে আমিন বাজার, হেমায়েতপুর, সাভার বাজার ও নবীনগর পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থায় থাকে।

তিনি বলেন, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ট্রাকটি সাভারের বলিয়াপুর বাজার অতিক্রম করতে না পেরে মহাসড়ক থেকে একটি গলির দিকে ঢুকিয়ে দেয়। ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

সোমবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে ঢাকার শ্যামলী থেকে তিনশ বিশ বস্তা চিনি ভর্তি একটি ট্রাক ছিনতাই হয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চালক দ্বীন ইসলামকে (৩৫) গুরুতর আহত করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে তিনশ বিশ বস্তা চিনি ভর্তি ট্রাকটি ঢাকায় আসার কথা ছিল। বস্তাভর্তি চিনির মালিক সাভারের ব্যবসায়ী রাজন। গত রাত পৌণে দুইটার দিকে ট্রাকটি শ্যামলীর দিকে পৌঁছলে চার-পাঁচজন ছিনতাইকারী হেলপারের সহায়তায় ট্রাকটির গতি রোধ করে। ছিনতাইকারীরা চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।