× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল

ছিনতাইকারীদের কবলে ব্যবসায়ী

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
ছিনতাই

ভোরে বাসা থেকে বের হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময়ে ব্যবসায়ী গোলাম মোস্তফা সান্টুকে মারধর করে তার সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায়।

ছিনতাইয়ের শিকার মাহিলাড়া বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা সান্টু জানান, মহাসড়কে উঠতেই পেছন থেকে একটি মোটরসাইকেলযোগে তিন যুবক এসে তাকে ঘিরে ধরেন। এসময় তিনি ডাকচিৎকার দেওয়ার চেষ্টা করলে তারা (ছিনতাইকারী) হামলা চালিয়ে সাথে থাকা ৪৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ব্যবসায়ী সান্টু আরও জানান, ছিনতাইকারীদের মধ্যে একজনের পরিচয় তিনি নিশ্চিত করেছেন, তার নাম মুহিবুল্লাহ। সে একসময় মাহিলাড়া এলাকায় থাকতো। অন্য দুইজন অপরিচিত। ছিনতাইকারী মুহিবুল্লাহর নিকট আত্মীয় মাহিলাড়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, ছেলেটা খুবই খারাপ।

এধরনের খারাপ কাজের সাথে যুক্ত থাকায় আমাদের সাথে তার কোন সম্পর্ক নেই। আমরা তার বিচার চাই। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..