ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল দল ঢাকায়

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের মেডিকেল দল ঢাকায়

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের একটি টিম বাংলাদেশে এসেছে।

আজ দুই সদস্যের মেডিকেল টিম ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)  আন্দোলনে আহত ভর্তি রোগীদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুই সদস্যের   চিকিৎসক টিম হাসপাতালে আহত ৬৫ জন রোগী দেখেছেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকলের সাথে একমত পোষণ করেছেন। এদের মধ্যে ১৪/১৫ জন রোগীর ব্যাপারে আগামীকাল বিস্তারিত প্রতিবেদন  দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে যুক্তরাজ্যের চিকিৎসকগণ প্রয়োজনীয় সার্জারি সম্পন্ন করবেন। আহতদের সুচিকিৎসার্থে যুক্তরাজ্যের এ চিকিৎসক দল ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

          আজ স্বাস্থ্য  ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।