× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আঞ্চলকি প্রতনিধি, বরশিাল

স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
ছাত্র-জনতার আন্দোলন

স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বরিশালের ছাত্রজনতা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রোগীবাহি অ্যাম্বুলেন্সকে সহজেই ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।

রবিবার (১০ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটামির্নাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে বিক্ষোভ শুরু করার পর দুপুরে মহাসড়কের পাশে গিয়ে আন্দোলন করতে বলায়, ছাত্র-জনতার সাথে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে ফের মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা।

যেকারণে রাজধানী ঢাকার সাথে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

সূত্রমতে, গত ১৫ দিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এই দাবিতে গত শনিবার ছাত্রজনতা ও বাসশ্রমিকরা মুখোমুখি অবস্থানে গেলে ছাত্রজনতা আড়াই ঘণ্টা ও বাস শ্রমিকরা দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এছাড়া শুক্রবার সাত ঘণ্টা, বৃহস্পতিবার আড়াই ঘণ্টা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন। এছাড়াও সারাদেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোতগত উন্নয়ন দরকার। নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করণ, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠণ করতে হবে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয়শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণের জন্য আন্দোলনকারীরা দাবি করেছেন। দ্রুত সময়ে মধ্যে তাদের এ দাবি আদায়ে জন্য আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালের রাজপথে আসার আহবান করেন। অন্যথায় তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুশিয়ারী দেওয়া হয়েছে।

মহাসড়ক ব্লকেডের কারণে রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রী আব্দুর রহমান বলেন, প্রচন্ড গরমে গাড়িতে বসে থাকতে খুবই কষ্ট হয়। এভাবে রাস্তা আটকে জনগণের ভোগান্তির কোন অর্থ নেই। তিনি আরও বলেন, ছাত্র-জনতার এ আন্দোলন আমাদের সকলের প্রাণের দাবি, তবে এ দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে নয়; দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে করা যেতে পারে।

আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, তিন দফা দাবিতে গত দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছি। প্রথমদিকে আমরা অশ্বিনী কুমার টাউন হলের সামনে, শেবাচিম হাসপাতালের সামনে বিভিন্ন কর্মসূচি করেছি। কিন্তু আমাদের আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন ভ্রুক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা রবিবারও (১০ আগস্ট) মহাসড়ক অবরোধ করে রেখেছে। কর্মসূচি স্থলের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেবাচিমের ৪৬ জন ট্রলিম্যানকে বহিস্কার \ ছাত্র-জনতার আন্দোলনের জেরধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলিম্যানকে বহিস্ক্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বহিস্কার করা হয়। পাশাপাশি হাসপাতালের সরকারি স্টাফদের ট্রলিম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। রবিবার (১০ আগস্ট) হাসপাতালের পরিচালকের স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।#


এ ক্যটাগরির আরো খবর..