× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০

ডেস্ক

ছাত্র ও সাধারণ মানুষদের হত্যাকারীদের বিচার করার জন্যই নতুন বাংলাদেশ অর্জন করেছি -উপদেষ্টা নাহিদ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
মানুষদের হত্যাকারীদের বিচার

ছাত্র ও সাধারণ মানুষদের যারা গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিচার অবশ্যই আমরা করবো। তাদের বিচার করার জন্যই আমরা নতুন বাংলাদেশ অর্জন করেছি। খুনিদের বিচার অবশ্যই করা হবে এ বাংলার মাটিতে। তাদের কঠোরতম শাস্তির আওতায় আনা হবে।বলেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলকুকরি গ্রামের বাসিন্দা একরামুল হক সাজিদের জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, সাজিদ আমার ভাই। আজ সে আমাদের মাঝে নেই। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। সাজিদরা জাতীয় বীরে পরিণত হয়েছে। বীরের মতো বাঁচা কি জিনিস তা সে দেখিয়ে দিয়ে গেছে।

এর আগে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সাজিদের বাড়িতে যান এবং তার মা-বাবাকে সান্ত্বনা দেন। সব সময় পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এসময় প্রশাসনের কর্মকর্তা ও সমন্বয়করা তার সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক সাজিদ। পরে বুধবার (১৪ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..