× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

ছাত্রী ধর্ষণের ভিডিও চিত্র ধারন আগৈলঝাড়ায় পন্যগ্রাফি আইনে মামলার প্রধান আসামী গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়ায় এসিড মেরে ঝলসে দেয়ার ভয় দেখিয়ে কলেজ ছাত্রী ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পন্যগ্রাফি আইনে মামলার প্রধান আসামী ধর্ষক অপূর্ব হালদারকে রোববার সন্ধ্যায় গ্রেফতার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের উত্তর বাহাদুরপুর গ্রামের অজিত হালদারের ছেলে ও বরিশাল বিএম কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র অপু হালদার (২০) পাশ্ববর্তি গ্রামের স্থানীয় কলেজের প্রথম বর্ষের কলেজ পড়–য়া ছাত্রীকে চলতি বছরের ৫ই মে ধর্ষণ করে ওই ধর্ষণের ভিডিও চিত্র তার মোবাইল ফোনে ধারন করেন। এর পর থেকে ওই ছাত্রীকে অপু হালদার ব্লাক মেইল করতে চাওয়ায় ধর্ষিতা তার পরিবারের কাছে ঘটনা জানালে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হলে কারো কাছে মুখ না খুলতে হুমকী ধামকী দিয়ে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষিতা ও তার পরিবারকে হুমকি-ধামকি দেয় অপু ও তার লোকজন।

পরে ধর্ষিতা ছাত্রীর পিতা স্বপন বৈদ্য বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পন্যগ্রাফি আইনে দুই জনকে আসামী করে মামলা দায়ের করেন, যার নং-৮ (২০-৭-২০১৭)। ওই মামলার প্রধান আসামী ধর্ষক অপূর্ব হালদারকে রোববার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী বাটরা এলাকা থেকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান। গতকাল সোমবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..