ছাত্রীদের পাল্টা হুমকি! জাবিতে হল ছাড়ার প্রশাসনের নির্দেশ

ছাত্রীদের পাল্টা হুমকি! জাবিতে হল ছাড়ার প্রশাসনের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের তালা ভেঙে ভেতরে অবস্থানরত ছাত্ররা। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তালা ভেঙে হলে ঢুকলেও ছাত্রীরা ঢুকতে পারেনি।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে সোমবার বেলা ১২টার মধ্যে হল না খুললে তালা ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দিয়েছে ছাত্রীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার কিছু সংখ্যক ছাত্ররা সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন হলের তালা ভেঙে জোরপূর্বক অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সোমবার সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ত্যাগের নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার বেলা ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে না দিলে আমরা ছাত্রীদের নিয়ে তালা ভেঙে হলে প্রবেশ করবো।

এছাড়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলে শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা এবং গেরুয়া গ্যাংয়ের বিচার না করতে পারলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিস, কোয়ার্টার, প্রক্টর ও ভিসিসহ সবার বাসায় তালা মেরে দেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গেরুয়ার স্থানীয় লোকজনের সংঘর্ষের জেরে গত শনিবার উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তিন দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দুটি দাবি মেনে নিলেও রাষ্ট্রীয় বিধিনিষেধ থাকায় শিক্ষার্থীদের হলে ওঠার দাবি মেনে নেয়নি। পরে ছাত্ররা হলের তালা ভেঙে স্ব স্ব হলে অবস্থান নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।