× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ 

হরিণাকুন্ডুতে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
ছাত্রীকে ধর্ষণে

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।
বুধবার রাতে শিশু শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনরা জানায়, হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামের ২য় শ্রেণীতে পড়–য়া স্কুলছাত্রী বুধবার স্কুল থেকে বাড়ি ফিরছিলো। ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে মাঠ থেকে সবজি তুলে দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দেয়। নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতার পিতা বলেন, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করেছে। তিনি খুবই খারাপ প্রকৃতির লোক। আমরা চাই সে দ্রুত গ্রেফতার হোক। আমরা তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশু ধর্ষনের শিকার হয়েছে এমন খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..