ছাত্রলীগ বাংলাদেশের সকল ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদকঃ ছাত্রলীগ বাংলাদেশের সকল ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোটাবিরোধী আন্দোলনের নামে বিএনপি-জামায়াত সরকারবিরোধী যে ষড়যন্ত্র করেছিল, ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সে ষড়যন্ত্র প্রতিহত করেছে।শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ। ছাত্রলীগকে আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার জন্য ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা বায়োডাটা সংগ্রহ করেছি, ঢাকায় গিয়ে সভাপতিসহ কেন্দ্রীয় অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে কমিটি ঘোষণা করা হবে।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।