× Banner
সর্বশেষ
যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে

ছাত্রদের রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিন: তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

ছাত্রদের রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিন। ছাত্ররাজনীতিকে জাতীয় রাজনীতিতে এনে জলঘোলা করার অপচেষ্টা করবেন না। বরং ডাকসু নির্বাচনে ছাত্রদল কেনো হারলো, সেজন্য তদন্ত কমিটি গঠন করুন। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতির পিতার ৯৯তম জন্মদিন (১৭ মার্চ ও ২৬ মার্চ) ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।

তথ্যমন্ত্রী জাতির পিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে উজ্জীবিত করে স্বাধীন বাংলাদেশ গড়েছেন। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে সুসংহত করে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলছিলেন, তখনই যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। আর এখনও তারাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অবাক করা উন্নয়ন সহ্য করতে পারছে না।

হাছান মাহমুদ বলেন, এত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠানই সবচেয়ে ইতিবাচক দিক। ছাত্রদের আবার সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনার বাস্তব পদক্ষেপ।

এসময় মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কয়েকটি উদাহরণ তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ জিডিপিতে বিশ্বের ৪৩তম দেশ, ক্রয়ক্ষমতা সূচক বা পারচেজিং পাওয়ার প্যারিটিতে বিশ্বের ৩১তম দেশ এবং আমাদের মাথাপিছু আয় ১৭৫২ ডলার।

আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মহিউদ্দিন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সভাপতি এ কে এম এ হামিদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর সভাপতি মো. খবির হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..