× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

পিআইডি

বান্দরবানে ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

বান্দরবানের ছাত্রছাত্রীদের ঝরে পড়া থেকে রক্ষা করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৭৩৩ জন শিক্ষার্থীর মাঝে ৬৩ লাখ ৪০ হাজার টাকা বৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

গতকাল বান্দরবান অরুণ সারকী টাউন হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে বান্দরবান জেলার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, তিন পার্বত্য জেলার দরিদ্র অভিভাবকদের সন্তানদের শিক্ষার  খরচ চালিয়ে যেতে তাদের অনেক কষ্ট করতে হয়। এমনকি এজন্য অনেক শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অবসানও ঘটে থাকে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণের খরচ জোগাতে আর্থিক অনুদানের বরাদ্দ রেখেছে। কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন ৭ হাজার টাকা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, উন্নয়ন বোর্ডের সদস্য মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..