× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

নিজের ছাত্রকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষিকাকে আটক করেছে পুলিশ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২০

নিজের নাবালক ছাত্রকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও অন্য ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের মল্লি ভারকাম্প নামে এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, ছাত্রের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও ধারণ করেছেন ২৭ বছর বয়সী ওই শিক্ষিকা। এছাড়া আরেক ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মল্লি ভারকাম্প গত বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হয়েছেন। এক বছর ধরে তার ব্যাপারে তদন্ত করেছে গোয়েন্দারা। এর আগে গত বছরের মে মাসে ওই শিক্ষিকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।

নিজের ছাত্রকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও অন্য ছাত্রকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল পুলিশ।

পুলিশ জানিয়েছে, আরেক ছাত্রকে এক বার্তায় ওই নারী শিক্ষিকা লিখেছেন, তার বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে হবে। বর্তমানে শিক্ষিকাকে আটক করে পুলিশি হেফাজতে রাখা আছে। তিনি জামিন চাইলে ১০ হাজার ডলার লাগবে।

শিক্ষিকার বাইরেও তিনি যোগ ব্যায়াম করাতেন। বিয়ে হলেও পরে তিনি স্বামীকে তালাক দিয়েছেন। অভিযোগ ওঠার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় ২০১৯ সালেই।


এ ক্যটাগরির আরো খবর..