ছাতকে লুৎফুর রহমান সরকুমের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

ছাতক প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক লুৎফুর রহমান সরকুমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সদস্য আফজাল হোসেন, আওয়ামীলীগ নেতা আবদুল করিম, আবদুস সামাদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমদ সরকুম, ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উক্ত মসজিদের খতিব মাওলানা আবুল ফজল মু. ত্বোহা। শেষে শিরনী বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।