× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তাদের হাতে জিটিভি ’ও সারাবাংলার সাংবাদিক লাঞ্ছিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
jurnalist asaltet

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া সহ শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, এর আগেও ঝিনাইদহ শহরের এক পৌর কাউন্সিলরকে শাররিকভাবে লাঞ্চিত করে বিতর্কিত ঘটনা ঘটিয়েছিল ওই দপ্তরের সদস্যরা।

ভুক্তভোগী গাজীটিভির জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান জানান, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কাদিপুর গ্রামে অভিযান চালাচ্ছে এমন খবর পেয়ে তিনি দুপুরে সংবাদ সংগ্রহে যায়। তিনি সেখানে পৌছে সাংবাদিক পরিচয় দেওয়া মাত্রই তারা ক্ষেপে যান। এরপর আমার মোবাইল কেড়ে নিয়ে শারিরীক ভাবে লাঞ্চিত করে বাইরে বের করে দেন।

এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক বিশস মফিদুল ইসলাম, উপ-পরিদর্শক আলতাফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক পাপিয়া সুলতানা, সিপাই শ্যামল, কামরুলসহ কয়েকজন অংশ নেয়। তবে সেখান থেকে কোন মাদক উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি।

অভিযানের নেতৃত্ব দেওয়া পরিদর্শক বিশস মফিদুল ইসলাম বলেন, না বুঝে আমার এক সিপাই তার মোবাইলটা নিয়ে নিয়েছিলো। পরে আবার মোবাইলটা ফেরত দেয়। সহকারী পরিচালক গোলক মজুমদার বলেন, জিটিভির সাংবাদিকের সাখে একটু ভুলবোঝাবুঝি হয়েছিলো মাত্র।

এদিকে সাংবাদিক ওলিয়ার রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কালীগঞ্জ ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ জেলায় কর্মরত সাংবাদিকরা নিন্দা ও ঘটনার প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..