ছাতকে মুক্তিযোদ্ধার নাতনীর শ্লীলতাহানীর অভিযোগ

ছাতক প্রতিনিধিঃ ছাতকে এক মুক্তিযোদ্ধার নাতনীকে শ্লীলতাহানীর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার ভিকটিমের দাদী রমিজা বিবি বাদী হয়ে ছাতক থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম উপজেলার নোয়ারাই ইউনিয়নের সিংগেকাছ গ্রামের মুক্তিযোদ্ধা মৃত মদরিছ আলীর কন্যার দিকের নাতনী ও ঘিলাছড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করে আসছিল সিংগেরকাছ গ্রামের রফিক আলীর পুত্র সাজন মিয়া। বিভিন্ন সময় একা পেয়ে প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিত সাজন। কু-প্রস্তাবে সাড়া না পেয়ে ভিকটিমের প্রতি সাজন ক্ষীপ্ত হয়ে উঠে।

গত ২৫ জানুয়ারী বিকেলে পাশের বাড়ি যাওয়ার সময় সিংগেরকাছ রাস্তায় একা পেয়ে ভিকটিমের গতিরোধ করে তাকে ঝাপটে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ভিকটিমের শরীর থেকে কাপড় খুলে তার শ্লীলতাহানী ঘটায়। এসময় তার আত্ম-চিৎকারে আশপাশের লোকজনসহ পরিবারের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে রক্ষা করে। এক পর্যায়ে সাজন ও তার আত্মীয় সজনরা লাঠি-সোটা নিয়ে ভিকটিমসহ তার পরিবারের উপর হামলা চালায়। হামলায় ভিকটিমসহ কয়েকজন আহত হয়। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় সাজন মিয়া তার ভাই রাজন মিয়া, পিতা রফিক আলী ও চাচা মানিক মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ব্যাপারে ছাতক থানার ওসি আতিকুর রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।