× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ছাতকে বিদেশি মদসহ মাদক ব্যবসায়ি আটক

admin
হালনাগাদ: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ৪শ’১০ বোতল বিদেশি মদসহ দুই ব্যবসায়িকে আটক করা হয়েছে। শনিবার সুনামগঞ্জ ক্যাম্পের র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪শ’১০ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ি রামপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. সিরাজ উদ্দিন (৩৭) ও সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পারকুল গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল লেইছ ওরফে মোল্লা (৩৩) কে আটক করে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানে ছাতক থানার কালারুকা ইউনিয়নের মালিপুর মো. আপ্তাব আলী বাড়ির সামন থেকে ৪শ’১০ বোতল বিদেশি মদসহ দুজন ব্যবসায়িকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত আসামিদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..