× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ছাতকে বিএনপি মনোনীত প্রার্থী মিজান চৌধুরী সংবর্ধিত

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজাননুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে কয়েকহাজার নেতাকর্মী।

গতকাল মঙ্গলবার বিকেলে তিনি নিজ নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জে পৌছলে সেখানে অপেক্ষমান হাজার-হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে। সকালে সিলেট থেকে হযরত শাহজালাল (র:) ও শাহ পরান (র:) মাজার জিয়ারত শেষে পিতা-মাতার কবর জিয়ারত করে তার নিবজ নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

নেতার আগমন উপলক্ষে গোবিন্দগঞ্জ এলাকায় কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক তাকে অভিনন্দন জানাতে অপেক্ষা করতে থাকে। বিকেলে অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী গোবিন্দগঞ্জ পৌছলে তাকে ফুলে-ফুলে ভরিয়ে দেন নেতা-কর্মী ও সমর্থকরা।

এসময় মিজানুর রহমান চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, এ নির্বাচন স্বৈশাসকের পতনের নির্বাচন, এ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্বাচন। এ নির্বাচনে বিজয়ের কোন বিকল্প নেই। তাই সেকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চত করতে সকলের প্রতি তিনি আহবান জানান।

সেখান থেকে তিনি নিজ গ্রামের বাড়ী ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুরে গিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় মিলিত হন। শেষে তাকে বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে মেনানীত করায় বেগম খালেদা জিয়া, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের কাছে তিনি কৃতঞ্জতা জানান।


এ ক্যটাগরির আরো খবর..