ছাতকে জোরপূর্বক জমি দখলের অপচেষ্টায় থানায় অভিযোগ দায়ের

ছাতক প্রতিনিধিঃ ছাতকে জোরপূর্বক জমি জবর-দখল ও রাস্তায় পাশে গভীর পুকুর খননের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর প্রতিপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে। জমি জবর-দখলকারিদের বিভিন্নভাবে অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন নুরুল্লাপুর গ্রামের মৃত হান্নান মিয়ার পুত্র সাহাব উদ্দিন ও তার পরিবার।

জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মৃত হান্নানের পুত্র সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন পশ্চিম দিকে তার জমির পাশে একই গ্রামের কমর উদ্দিনের পুত্র এহিয়ারও জমি রয়েছে। এহিয়া তার জমির মাটি গভীর ভাবে পুকুর খনন করে সাহাব উদ্দিনের জায়গায় পুকুরের পার তৈরি করে। এতে বাঁধা নিষেধ দেয়া হলে উল্টো বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে ওই দখলকারিরা।

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে দু’দিন পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ দায়েরের পর আবারো ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিপক্ষরা। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজনরা পূনরায় হুমকি-ধামকি দেয়ায় চরম নিরাপত্তাহীনতার অভিযোগ এনে ৭ ফেব্রুয়ারি থানায় একই গ্রামের কমর উদ্দিনের পুত্র এহিয়া, জুবেল এবং মৃত মুছিম আলীর পুত্র ছাইম উদ্দিন, মৃত সমছু মিয়ার পুত্র রাজ উদ্দিনকে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি (নং-২৯৫) দায়ের করেন সাহাব উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।