ছাতকে জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও মাদরাসায় পুরস্কার বিতরণ

ছাতক প্রতিনিধিঃ ছাতকের জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া সপ্তাহ’র পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে পুরস্কার বিতরণ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় প্রধানা অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়।

জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জালাল উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল ও জামেয়া পরিচালনা কমিটির অন্যতম সদস্য, জামেয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান।

সভাশেষে জামেয়া নার্সারি থেকে দাখিল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পৃথক ৮টি গ্রুপে ও ১৬টি ইভেন্টে অংশ নেয়া প্রতিযোগিদের মধ্যে ১শ’২২ জন বিজয়ীর হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।