× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

ছাতকে কুরশী ইসলামপুর মাদরাসায় মিলাদুন্নবী (সা.) পালিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের কুরশী ইসলামপুর দাখিল মাদরাসায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
বুধবার বৃহত্তর কুরশী গ্রামবাসী ও কুরশী ইসলামপুর দাখিল মাদরাসার যৌথ উদ্যোগে মুবাররক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
সকাল ১১টায় কুরশী ইসলামপুর দাখিল মাদরাসা, দক্ষিণ কুরশী দারুস সুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া মাদরাসা ও আল-মদিনা ইসলামীক একাডেমী হিফজ শাখার শতাধিক শিক্ষার্থীসহ কুরশী আঞ্চলিক তালামীয, মাদরাসা শাখা তালামীয, আল-হেরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, শানে মোস্তফা (সা.) ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও রেড রোজ সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গণ থেকে এক বর্নাঢ্য মুবারক র‌্যালী অনুষ্ঠিত হয়।
র‌্যালীতে নেতৃত্ব দেন মাদরাসা সুপার মাওলানা রশিদ আহমদ। র‌্যালীটি বৃহত্তর কুরশীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
দুপুর ২টায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও শিক্ষক ক্বারী মৌলভী কয়েছ মিয়া ও মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদরাসা সুপার মাওলানা রশিদ আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আবদুল কুদ্দুছ, হাজী আশরাফ আলী, সাবেক মেম্বার হায়দার আলী রাজু, হাফিজ মো. আবদুল্লাহ, সমাজসেবী সাহেল মিয়া, আজর আলী, হাফিজ জিয়াউর রহমান, হাফিজ আসলাম উদ্দিন, হাফিজ ইব্রাহিম বিন আশ্রাফী, ক্বারী মৌলভী জসীম উদ্দিন, সুরুজ আলী, ছাদিক মিয়া, উকিল আলী, বিলাল মিয়া প্রমূখ। এসময় মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সভাশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..