× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ছাতকের সিংচাপইড় ইউনিয়নে ধানের শীষের সমর্থনে সভা

admin
হালনাগাদ: শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের কামারগাঁওস্থ শান্তিগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ২০ দলের নেতাকর্মীরা অংশ নেন।

ইউনিয়ন বিএপির সভাপতি লিয়াছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছায়েম আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাজী আমজদ আলী আসকর ও কয়েছ আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ মনসুর আহমদ, বিএনপি নেতা আবদুল হামিদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল কবির এনাম, বিএনপি নেতা ধন মিয়া, মফজ্জিল আলী, ইউপি জামায়াতের সভাপতি আবু তাহের, জামায়াত নেতা আখলুছ মিয়া, ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আযাদ রাব্বানী, জেলা যুবদলের সদস্য শেখ ফরহাদ আহমদ গাজী মিল্টন, ইউপি বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অলিউর রহমান আলেক ও সুজন মিয়া, ইউপি যুবদল সভাপতি সালেহ আহমদ প্রমূখ। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ২০দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..