ছাতকের রাউলী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা বৃহস্পতিবার বিকেলে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল গ্রাউন্ডে ১৮টি ইভেন্টে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। বিকেলে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তাফা আহসান হাবিব।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মখছুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজ, যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সুজন মিয়া, স্পেন প্রবাসী রশিক মিয়া, মঈনপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কয়েছ আহমদ রিপন।

বক্তব্য রাখেন, পরিচালনা কামটির সদস্য সালেহ আহমদ ছালিক, ওয়ার্ড মেম্বার তাজুদ মিয়া, সমাজসেবী নেছার আহমদ, মহিলা সদস্যা আমিরুন নেছা, রহিমা বেগম, শিক্ষক সেলিম আহমদ, সোহেল আহমদ, শিক্ষিকা রাহিমা বেগম, ছাবিনা বেগম ও ফাতেমা বেগম, ছাত্রনেতা রাসেল আহমেদ দীপু মিয়া, মানবাধিকার কর্মী সাজু মিয়া, জুয়েল আহমদ, আবুল হাসান, হোসাইন আহমদ, আবু খালেদ, আমিনুর রহমান প্রমূখ।

সভাশেষে ১৮টি ইভেন্টে বিজয়ী বিদ্যালয়ের ৫৪জন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।