× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ছাতকের বিভিন্ন এলাকায় মিজান চৌধুরীর নির্বাচনী গণসংযোগ

admin
হালনাগাদ: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতকের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতিকের নির্বাচনী প্রচারনা, গণসংযোগ ও মত বিনিময়ন করেছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।

শনিবার দিনব্যাপী উপজেলার লাকেশ্বর বাজার, দোলারবাজার ও আলীগঞ্জ (বরাটুকা) বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ আফতাব আলীর সভাপতিত্বে লাকেশ্বর বাজারে, দোলারবাজার ইউনিয়ন বিএনপি নেতা আফতাব আলীর সভাপতিত্বে দোলারবাজারে ও ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আলীগঞ্জ (বরাটুকা) বাজারে পৃথক ৩টি মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশবাসী দীর্ঘদিন পরে হলেও ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার সুযোগ পেয়েছে।

ধানের শীষের বিজয় হলেই দেশে গণতন্ত্রের বিজয় হবে। মুক্ত হবেন কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এ নির্বাচনে ধানের শীষের বিজয় ছাড়া আর কোন পথ খোলা নেই। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলনসহ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..