ছাতকের আন্ধারীগাঁও ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বাধন

ছাতক প্রতিনিধিঃ ছাতকের আন্ধারীগাঁও ফুটবল প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্বাধন করা হয়েছে। আন্ধারীগাঁও গ্রামের মাঠে শাপলা স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলায় স্থানীয় ইউনাইটেড স্পোটিং ক্লাব ও ইয়ংষ্টার ফুটবল ক্লাব মুখোমুখী হয়। খেলায় ১-০ গোলে ইউনাইটেড স্পোটিং ক্লাব বিজয়ী হয়।

উদ্বাধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কামাল উদ্দিন, ছাতক সদর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কবির আহমদ মধু, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক কবির আহমদ সেবুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন, শিববাড়ী অটো টেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জালাল উদ্দিন শান্ত, স্থানীয় ক্রিড়াবিদ সাহেদ আলী, ছইল মিয়া, মনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।