ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারি: আহত-১

ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে মারামারি: আহত-১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গন্ধখালী গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে মারা মারি হয়।

সংবাদ শুনে সরেজমিনে গিয়ে বাড়ী লোকজন এবং গ্রামবাসীর মাধ্যমে জানা যায় গত-১৯-৪-২০২১ইং তারিখ সোমবার বিকাল প্রায় ৪.৩০ মিনিটের সময় একটি বাচ্চা ছাগলে গাছ খাওয়া নিয়ে ভাইয়ে ভাইয়ে কথাকাটি হয়ে মারামারি হয়। মারামারিতে উভয়ে আহত হয়।

তারমধ্যে মোহন ও তার ছেলেমেয়ের লাঠি সোটা ও সাইকেল এর চেইন দিয়া মারের আগাতে চরম আকারে ছাত্তার আহত হয়। আরো জানা যায় পূর্বশত্রুতার জের হিসেবে পারিবারিক দ্বিধা-দ্বন্ধ , ঝগড়া, মারামারি মোহনের ক্ষমতার দাপটে লেগেই চলছে। এ ব্যপারে সঠিক বিচারের আশায় এবং ভাইয়ে ভাইয়ে মিলেমিশে বসবাস করার জন্য ছাত্তার বাদী হয়ে মধুখালী থানায় গত ২২-০৪-২০২১ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।