× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পিআইডি

তৈরিপোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় মালিক-শ্রমিক উভয়কেই দায়িত্বশীল হতে হবে -বাণিজ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত

তৈরিপোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় মালিক-শ্রমিক উভয়কেই দায়িত্বশীল হতে হবে। অতিসম্প্রতি আমাদের তৈরিপোশাক খাতের গ্রোথ বেশ ভালো। এ ধারাকে আমাদের ধরে রাখতে হবে। এজন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী আজ ঢাকায় ব্র্যাক সেন্টারে সিপিডি এবং খ্রিস্টান এইড বাংলাদেশ যৌথভাবে আয়োজিত ‘রিসেন্ট আরএমজি গ্রোথ : হোয়াট লেসনস উই লার্নড এবাউট ডিসেন্ট এমপ্লয়মেন্ট?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তৈরিপোশাক খাতের অনেক ক্ষেত্রেই আমাদের অনেক উন্নতি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হয়নি। এজন্য আরো কাজ করার সুযোগ আছে। একে অপরের প্রতি দোষারোপ না করে আন্তরিকতার সাথে চেষ্টা করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকেও এ সব ক্ষেত্রে আরো পরিস্থিতির উন্নতির তাগাদা রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, কারখানায় শ্রমিকদের স্বার্থ রক্ষায় দর-কষাকষির জন্য ট্রেড ইউনিয়ন থাকা দরকার। মালিক-শ্রমিক উভয়ে মিলেমিশে কাজ করলে শোভন  কর্মসংস্থান নিশ্চিত করা সম্বব হবে এবং আমাদের তৈরিপোশাক শিল্প অনেক এগিয়ে যাবে

          মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরিপোশাক খাতকে অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। গ্রিন ফ্যাক্টরি গড়ে তুলতে বিপুল বিনিয়োগ হচ্ছে। ফ্যাক্টরিগুলোকে কর্মবান্ধব করে তুলতে ব্যয় বাড়ছে। কিন্তু সে তুলনায় তৈরিপোশাকের বিক্রয় মূল্য বাড়ছে না বরং কোনো কোনো ক্ষেত্রে মূল্য কমছে। সে বিষয়গুলোকেও বিবেচনায় নিতে হবে। সরকার ফ্যাক্টরির মালিক এবং শ্রমিকদের ভাল চায় এবং প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ শিল্পের প্রতি কর্মীদের আস্থারও উন্নতি হয়েছে। উভয় পক্ষ মিলে এ সেক্টরের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের কাছে তুলে ধরলে এগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।

           সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র রিসার্স ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিডি’র চেয়ারম্যান রেহমান সোবহান (ভার্চুয়ালি যুক্ত), শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খালেদ মামুন চৌধুরী, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন সেন্টারের প্রেসিডেন্ট এডভোকেট মন্টু ঘোষ, বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোঃ শহিদুল্লাহ আজিম, বিকেএমইএ এর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কারস সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার, ব্র্যাক ইনস্টিটিউট অভ্ গভ. এন্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খ্রিস্টান এইড বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার  নুজহাত জাবিন।


এ ক্যটাগরির আরো খবর..