× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বিশিষ্টজনদের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি বিশিষ্টজনদের

নোয়াখালী প্রতিনিধি- শারদীয় দুর্গোৎসবে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিশিষ্ট জনরা।

একই সঙ্গে মৌলবাদ হামলাকারীদের দ্রুত চিহিৃত করে তাদের প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ও জনানো হয়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে চৌমুহনী ব্যাংক রোডে শ্রী শ্রী রাধা মাধব মন্দির মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার উদ্যেগে আয়োজিত সম্প্রীতি রক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তরা এ সব কথা বলেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী জেলা শাখার সভাপতি বিমলেন্দু মজুমদারের সভাপতিত্বে ও আবুল ফারাহ পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি নোয়াখালীর কৃতি সন্তান  গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আল হাজ্ব মামুনুর রশিদ কিরন, নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফৌজিয়া মোসলেম, সাধারণ সম্পাদক ডাঃ মালেকা বানু, আহমেদ গিয়াস, মানজার চৌধুরী এতে বক্তব্য রাখেন এ্যাডভোকেট পাপ্পু সাহা, এ্যাডভোকেট রতন লাল সাহা, মিথুন ভট্ট, এ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর।

বক্তরা বলেন বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন সব ধর্মের লোকদের স্বাধীন ভাবে এদেশে বসবাস করার জন্য। চৌমুহনীতে যে বর্বরতার ঘটনা ঘটেছে তা দেখার জন্য আমরা এদেশ স্বাধীন করিনি। চৌমুহনীতে দাঙ্গায় দুই জন নিহত ও ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্টান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা অগ্নি সংযোগের পর অনেক হিন্দু পরিবার এদেশে না থাকার কথা জানিয়েছেন। একথা শুনার জন্য তো বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেন নি। এসরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু রাজনৈতিক উন্নয়ন হয়নি। হামলার ঘটনার ভিডিও চিত্র দেখে তাদের শনাক্ত করে দ্রুত বিচার করতে হবে। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..