× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

চৌগাছায় প্রেমিকাকে বেড়াতে নিয়ে ধর্ষণ, আটক ধর্ষক

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

এম এস আর মিরাজ, যশোর:   যশোরের চৌগাছায় প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলের ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক সাগর আহাম্মেদ (১৮) ও সহযোগী সজীব রহমান হৃদয়কে (১৮)  গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাগর উপজেলার পাশাপোল  গ্রামের মোফাজ্জল হোসেন এবং সজীব পৌরসভার জিওলগাড়ি  গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

গত ৭ ডিসেম্বর বেড়াতে নিয়ে গিয়ে উপজেলার জগদীশপুর তুলা বীজ বর্ধণ খামারে এ ঘটনা ঘটায়। তবে শনিবার ধর্ষিতা নিজে চৌগাছা থানায় ধর্ষণ মামলা করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ মামলার দুই আসামিকে রবিবার আটক করে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠিয়েছে। একইসাথে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী মেয়েটির লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগরের সাথে ২ মাস আগে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তার পরিচয় হয়। এরপর প্রতিদিন তাদের ফেসবুকের মাধ্যমে দুই-একবার কথাবার্তা ও চ্যাট হতো। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সূত্র ধরে গত ৭ ডিসেম্বর সকাল ৯টায় অভিযুক্ত সাগর ম্যাসেঞ্জারের মাধ্যমে তাকে দেখা করার প্রস্তাব দেয়। প্রস্তাব অনুসারে সে উপজেলার জগদীশপুর তুলাবীজ বর্ধন খামারে দেখা করতে যায়। সেখানে কথাবার্তা বলার এক পর্যায়ে তাকে ফুসলিয়ে ধর্ষকদের (কথিত প্রেমিক) নিয়ে আসা একটি কালো প্রাইভেট কারে তুলে নেয়। গাড়ির মধ্যেই বেলা ১১টার সময় সজীবের সহায়তায় তাকে ধর্ষণ করে। সাগরের ধর্ষণ শেষে সজীবও তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করতে থাকে।
এসময় প্রাইভেটের চালক প্রাইভেট কারের নিকট চলে আসলে তারা ওই প্রাইভেটে করে তাকে নিয়ে তুলা খামার থেকে বেরিয়ে যায় এবং ছাত্রীর বাড়ির পাশের একটি বাজারে তাকে নামিয়ে দেয়। নামিয়ে দেয়ার সময় হুমকি দিয়ে বলে এই ধর্ষণের ঘটনা তারা ভিডিও করে রেখেছে। কাউকে জানালে তা ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। পরবর্তীতে বিষয়টি ধর্ষিতা তার পিতা-মাতাকে জানিয়ে ১৪ ডিসেম্বর চৌগাছা থানায় ধর্ষণ মামলা করে। পুলিশ রবিবার ধর্ষক ও তার সহযোগীকে আটক করে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষকদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দু’জনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।  ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..