× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

চৌগাছায় গৃহবধূকে ধর্ষণ

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

যশোর প্রতিনিধি: চৌগাছায় ধর্ষণের অভিযোগে মেজবাহ উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  তিনি উপজেলার ইলেশমারী গ্রামের নাসির উদ্দিন জমাদ্দারের ছেলে। শুক্রবার বিকেলে চৌগাছা থানার এসআই জসিম উদ্দিন খান তাকে আটক করেন। একই গ্রামেরএক গৃহবধূকে (৩১) নাসির ধর্ষণ করেন।

ধর্ষিতা গৃহবধূ ও তার প্রতিবেশিরা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ওই নারী পারিবারিক কাজে গ্রামের মেজবাহদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভাগ্নে সম্পর্কে মেজবাহ তাকে বাড়িতে ডাক দেন। সরল বিশ্বাসে তিনি বাড়িতে ঢুকলে মেজবাহ তার মুখ চেপে ঘরে নিয়ে ধর্ষণ করেন। ওই নারী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনা জানালে তারা চৌগাছা থানায় এসে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে পুলিশ মেজবাহকে ধরে আনে। থানাহাজতে থাকাবস্থায় মেজবাহ উদ্দিন সংবাদকর্মীদের কাছে ঘটনা স্বীকার করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার তার ডাক্তারি পরীক্ষা হবে।


এ ক্যটাগরির আরো খবর..