× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

পিআইডি

চৌকস খেলোয়াড় তৈরি ও জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ তৈরি করেছে সরকার -গণপূর্ত প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
https://thenewse.com/wp-content/uploads/Sharif-Ahmed-MP-2.jpg

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের তৃণমুল পর্যায়ে চৌকস খেলোয়াড় তৈরি ও তাদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ সৃষ্টি করেছে। বলেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ।

আজ ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন কর্তৃক সার্কিট হাউজ মাঠে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার দল গঠনে যোগ্যতার চেয়ে দলীয়করণকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে মানসম্মত ক্রীড়া প্রতিযোগিতা থেকে দর্শক বঞ্চিত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন থেকে জাতি হয়েছে বঞ্চিত।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত সরকার খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করায় দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন এসেছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের ফলে খেলাধুলার চর্চা বেড়েছে। এতে তৃণমূল পর্যায়ে চৌকস খেলোয়াড় তৈরি ও তাদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রীড়া জগতে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে শক্ত হয়েছে।

বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমানসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের প্রত্যেক জেলা থেকে একটি করে দল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে একটি পৃথক দল অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..