সন্তোষ মাহাতোঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
অদ্য ২৩ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দিনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ডাঃ এম কে রায়, সহ সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী, মিঠু রঞ্জন দেব, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব সঞ্জয় ফালিয়া, আর্ন্তজাতিক সম্পাদক রিপন দে, সুশিল মিত্র, যুব সম্পাদক সমিরন বড়াল, ছাত্র সম্পাদক অধ্যাপক সুমন সরকার, ঢাকা জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোপাল পাল, হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক মিল্টন বসু, প্রধান সমন্বয়কারী সন্তোষ মাহাতো, হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক সাজেন কৃষ্ণ বল, দপ্তর সম্পাদক হরে কৃষ্ণ বারুরী প্রমূখ।
বক্তাগণ বলেন সারাদেশে প্রতিদিনই হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির প্রতিমা ভাংচুর, হিন্দু বাড়ী ঘরে অগ্নি সংযোগ, লুঠ-পাট জমি দখল, প্রতিমা ভাংচুর, ধর্ষন, ধর্মান্তর, অগ্নি সংযোগ, ডাকাতি, দেশত্যাগের হুমকীর চলছে। নির্যাতন নিপিড়নে হিন্দু সমাজ আজ দিশেহারা। বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যা করা হয়েছে। ইতিপূর্বে একই ইউনিয়নের চেয়ারম্যান অবনী বড়ালকে হত্যা করা হয়েছে। ফলে এলাকায় চরম আতঙ্ক বিচার করছে।
বক্তাগণ বলেন অতিতের কোন অপরাধেরই বিচার না হওয়ায় ও অপরাধীরা শাস্তি না পাওয়ায় একের পর এক হত্যাকান্ড ঘটছে। বক্তাগণ আগামী ৭ দিনের মধ্যে চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার এর হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুতবিচার ট্রাইবুনালে বিচার পূর্বক মৃত্যুদন্ডের দাবী জানান। অন্যথায় সারা দেশে বিক্ষোভ সমাবেশ সহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন।