× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

চেলসি ব্রাজিলিয়ান পাতোকে নিশ্চিত করলো

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

ইংলিশ ক্লাব চেলসি কোরিন্থিয়ানস থেকে ধারে ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যালেক্সান্দ্রে পাতোকে দলে নেওয়া নিশ্চিত করলো । সাবেক এসি মিলান তারকা ২০১৫-১৬ মৌসুমে ব্লুজদের হয়ে মাঠ মাতাবেন।

চেলসির অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়, এই ফরওয়ার্ডকে দলে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত। আর তিনি চেলসি সমর্থকদের আশা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।

এ ব্যাপারে পাতো বলেন, ‘চেলসিতে চুক্তি করতে পেরে আমি ধন্য। এটা আমার জন্য স্বপ্ন। আমি নতুন দলের হয়ে খেলতে প্রস্তুত। আর এটার জন্য আমার তর সইছে না।’

তিনি আরও বলেন, ‘ইউরোপে ফিরবো এটা আমি কখনও কল্পনাও করিনি। তবে চেলসি আমার স্বপ্ন পূরণ করেছে। আমাকে সমর্থন করার জন্য আমি আমার পরিবার, চেলসি ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। এটা আমার জন্য দারুণ একটি দিন।’

২৬ বছর বয়সী পাতো ২০০৭ সালে ইতালিয়ান জায়ান্ট মিলানে যোগ দেন। তবে দলটির আশা পূরণে ব্যর্থ হওয়ায় ২০১৩ সালে ব্রাজিলিয়ান দল কোরিন্থিয়ানসে যোগ দেন। আর গত বছর তিনি ধারে সাও পাওলোর হয়ে খেলেন। সেখানে তিনি তার ফর্ম আবারও খুঁজে পান।

পাতো ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেন। যেখানে তিনি ১০টি গোল করেছেন। আর স্ট্যামফোর্ড ব্রিজে আসার পর হয়তো ব্রাজিলের দরজাও তার জন্য খোলা হবে।


এ ক্যটাগরির আরো খবর..