× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

মোশারফ ভূঁইয়া পলাশ

চেরাগির আজাদী গলিতে এবার ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’

ACP
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০২২
চেরাগির আজাদী গলিতে এবার 'সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'

সেলুন পাঠাগার বিশ্বজুড়ে এখন চট্টগ্রাম সিটর চেরাগি পাহাড়স্থ আজাদী গলিতে। সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে শনিবার (৬ আগস্ট) ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে বুক সেলফ ও বই বিতরণ করা হয়। চেরাগী হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজি। তিনিসহ অন্য অতিথিরা সেুলনের মালিক সাজ্জাদের হাতে বই ও সেলফ তুলে দেন।

এ সময় প্রদীপ দেওয়ানজি বলেন, ‘সৈলুন পাঠাগার বিশ্বজুড়ে’র এ উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এটি নিঃসন্দেহে ভাল উদ্যোগ। আমি একে সাধুবাদ জানাই। আশা করি, এটি বিশ্বজুড়ে অচিরেই আলোড়ন সৃষ্টি করবে।

গোলাম মাওলা জসিম জানান, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।

দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুেেরা প্রধান জাহাঙ্গীর আলম, বীজন নাট্যগোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন ও হামিদা খাতুন পান্না, মঞ্চ কর্মী সৌরভ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..