× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

চুল গজানোর উপায়

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: পুরুষের একটি প্রচলিত সমস্যা চুল পড়ে যাওয়া। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ, হরমোনাল সমস্যা ইত্যাদি চুল পড়ে যাওয়ার কারণ। চুলপড়া সৌন্দর্যহানি ঘটায়। তবে সমস্যাটি বেশি হয় তখনই যখন আর চুল সহজে উঠতে চায় না। সাধারণত প্রতিদিন গড়ে ১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি চুল পড়লে সেটি ভীতির কারণ। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে চুলপড়া রোধ করে, চুল গজাতে সাহায্য করবে এমন কিছু উপায়ের কথা।

. জলাপাইয়ের তেল

ঘুমের আগে জলপাইয়ের তেল হালকা গরম করে মাথায় লাগান। এটি চুল গজাতে সাহায্য করবে এবং রক্তচলাচল ভালো করবে। এর মধ্যে রয়েছে ওমেগা তিন ফ্যাটি এসিড। এটি চুলপড়া প্রতিরোধ করবে এবং চুলে পুষ্টি জোগাবে।

. পিপারমিন্ট তেল

পিপারমিন্ট তেল চুল গজাতে সাহায্য করে। ভালোভাবে উপকার পেতে, পিপারমিন্ট তেল সপ্তাহে চারদিন মাথায় লাগাতে পারেন।

. কুমড়ার বীজের তেলের ক্যাপসুল

কুমড়ার বীজের তেলের ক্যাপসুলের মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং অন্যান্য প্রয়োজনীয় তেল। এই ফ্যাটি এসিড চুলের বৃদ্ধিতে কাজ করে এবং চুলকে স্বাস্থ্যকর করে। তবে যেকোনো ওষুধ সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

. টোকোট্রাইয়েনল ক্যাপসুল

টোকোট্রাইয়েনল ক্যাপসুলের মধ্যে রয়েছে ভিটামিন ই। এটি চুলের পুরুভাব আনতে ও চুল গজাতে সাহায্য করে। প্রতিদিন ১০০ মিলিগ্রাম টোকোট্রাইয়েনল ক্যাপসুল গ্রহণে চুলপড়া প্রতিরোধ হয়। তবে এসব ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। তা ছাড়া উল্লিখিত প্রাকৃতিক উপায়ে চুল গজালে এসব ওষুধ কী প্রয়োজন বলুন?


এ ক্যটাগরির আরো খবর..