অসীম মোহন্ত, নন্দিগ্রাম বগুড়াঃ বগুড়ায় বন্ধুকে দিয়ে গৃহবধুকে ধর্ষণের পরে চুল কেটে পুড়িয়ে মারার চেষ্টা করে রফিকুল ইসলাম।
বগুড়ার শাজাহানপুরের ঠনঠনিয়া এলাকায় ঘটনাটি ঘটে। গতকাল রাতে রফিকুল তার বন্ধুকে দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষনের পর চুল কেটে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। আশংকাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করেছে তার পরিবার। নির্যাতিত গৃহবধু রাতেই তার স্বামী রফিকুল ইসলাম ও তার বন্ধু কে আসামী করে মামলা দায়ের করেন।
সে মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন।
তদন্ত কর্মকর্তা আম্বার হোসেন আজ দুপুর ১২ টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় বাস থেকে নামার পর রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেন।