চীন থেকে ৬টি জাহাজ কিনবে বাংলাদেশ

বিশেষ প্রতিবেদকঃ চীন থেকে ছয়টি নতুন জাহাজ কিনবে বাংলাদেশ। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে জাহাজগুলো যুক্ত হবে।

চায়না ন্যাশনাল ইমপোর্ট অ্যান্ড অ্যাক্সপোর্ট মেশিনারিজ করপোরেশন (সিএমসি) থেকে এক হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে এ জাহাজগুলো কেনা হবে।

আজ মঙ্গলবার নৌমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রয়করা ছয়টি জাহাজের মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। জাহাজগুলো চীনের জিয়াংশু প্রদেশের ওয়াই জেড জে শিপইয়ার্ডে নির্মাণাধীন।

এতে বলা হয়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জাহাজগুলোর প্লেট কাটিং (কীল লেয়িং) অনুষ্ঠানে যোগদানের জন্য সোমবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সময়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) যাত্রা শুরু হয়। এটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। বর্তমান বিএসসির বহরে তিনটি জাহাজ রয়েছে। এর মধ্যে একটি কন্টেইনার এবং দুটি লাইটার ট্যাংকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।