চীনে প্রবল বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: চীনে শুক্রবার কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে প্রবল বর্ষণে। এছাড়া বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে ১ কোটি ৬০ লাখ মানুষ। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

হেনান প্রদেশের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল ঝড় ও বজ্রপাতে প্রদেশে ১৫ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আট ব্যক্তি। প্রবল বাতাস ও ঝড়েরর  কারণে প্রায় ৭২ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এছাড়া ঝড়ে ক্ষতি হয়েছে ১৮ হাজার বাড়ির।

প্রতিবেশী রাজ্য হেবেইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখানে ঝড়ে নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে ১১ জন। এই প্রদেশের প্রায় ৯০ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

চলতি বর্ষা মৌসুমে চীনে এ পর্যন্ত দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। দেড় মিলিয়ন হেক্টর জমির ফসল ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।