× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

চীনের টিকা নিয়ে হংকংয়ে আরো ৪ জন অসুস্থ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19.jpg

চীনের তৈরি করোনা টিকা ‘সিনোভ্যাক’ নিয়ে হংকংয়ে আরো চারজন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের দু’জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিতে হয়েছে। সম্প্রতি তাঁরা এ টিকা নিয়েছিলেন।

এর অর্থ গত এক সপ্তাহের মধ্যে সিনোভ্যাক টিকা নিয়ে মোট ১৫ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। শনিবার (০৬ মার্চ) পর্যন্ত ৮৩ হাজার ৪০০ মানুষকে সিনোভ্যাক টিকা দেওয়া হয়েছে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আইসিইউতে চিকিৎসা নেওয়া ওই দুই ব্যক্তির অন্তর্নিহিত রোগ ছিল। ফলে টিকা গ্রহণের পর তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল।

সিনোভ্যাক ভ্যাকসিনটি চীনা ওষুধ প্রস্তুতকারক কম্পানি সিনোভ্যাক বায়োটেক প্রস্তুত করেছে। তারা জানিয়েছে, কভিড -১৯ প্রতিরোধে সিনোভ্যাকের টিকা ৫০.৪ শতাংশ কার্যকর।

বিশেষজ্ঞরা এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..