× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

করোনাভাইরাস আক্রান্তে চীনকেও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জুন, ২০২০
চীনা মেডিকেল টিম ঢাকায়

করোনাভাইরাস কোভিড-১৯  চীনের তিন মাস পরে বাংলাদেশে শুরু হয়ে সংক্রমণের দিক থেকে কয়েকদিনের মধ্যেই চীনকে অতিক্রম করতে চলেছে।

করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জনে। এদিকে মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন। আর চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৬ জন এবং সুস্থ হয়েছে ৭৮ হাজার ৩৫৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের আজ ১০ জুনের তথ্যানুযায়ী, চীনে মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৪৬ জন। আর বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। বাংলাদেশের অবস্থান ১৯ এবং চীনের অবস্থান ১৮।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯০ জন এবং ৩৭ জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০১২ জনে। গত ২৪ ঘন্টায় চীনে আক্রান্তের সংখ্যা মাত্র ৩ জন এবং কোন মৃত্যু হয়নি। যদিও চিনে এই ভাইরাসে ৩,৩৩১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে যে হিসেবে প্রতিদিন আক্রান্তের তালিকা ভারী হচ্ছে সেই হিসেবে কয়েকদিনেই চীনকে অতিক্রম করবে।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয় ৮ই মার্চ। সেদিন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছিলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের মধ্যে দুইজন ইতালি থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। অপর একজন তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।


এ ক্যটাগরির আরো খবর..